শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অক্সিজেন নিয়ে ছুটছে ‘আলোর মশাল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

কচুয়ায় করোনা রোগী শনাক্তের সংখ্যাও বাড়ছে। শঙ্কট তৈরি হচ্ছে অক্সিজেনের। করোনা রোগীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মোবাইল ফোনে-এমন কল পেলেই অক্সিজেন নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মশাল’ সামাজিক যুব সংগঠনের সদস্যরা। নিজেরা করোনা আক্রান্ত হবেন কি না- সেদিকে খেয়ালও থাকছে না তাদের। তবে সময়ের প্রয়োজনে এই বাধা উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়ানোই যেন তাদের নেশা হয়ে দাঁডিয়েছে। আগে রোগীকে অক্সিজেন পৌঁছে দিতে হবে, এই মনোভাব কাজ করে তাদের মধ্যে সবসময়।

আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম মৃধা ও সহসভাপতি মেহেদী হাসান বলেন, ‘আমাদের টিমে যারা কাজ করছেন তারা অধিকাংশ ছাত্র। রাতদিন ২৪ ঘণ্টা ১২ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। গত বছর থেকে এই পর্যন্ত ৭৪ জনকে আমরা অক্সিজেন সেবা প্রদান করি। যেকেউ ফোন করলেই আমরা তাদের বাড়ি পৌঁছে চিকিৎসকের পরামর্শক্রমে রোগীর অক্সিজেন লেভেল পরিমাপ করে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করছি। এর পাশাপাশি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এমনকি করোনা রোগীদের প্রয়োজনীয় মেডসিন ও খাদ্যসামগ্রী তাদের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। তবে ঝুঁকিপূর্ণ এই কাজে পরিবার থেকে বাধা আসছে। সকল বাধা উপক্ষো করে আমরা সেবা দিয়ে আসছি।’

তারা আরো বলেন, ‘দিন দিন করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে। ফলে এখন প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের আরো অক্সিজেন সিলিন্ডার উপহার দেন তাহলে আমরা সেসব সিলিন্ডার দিয়ে বিনামূল্যে সেবা দিতে পারবো। কচুয়ার কোনো করোনা রোগী যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় এই প্রত্যয় নিয়ে আমাদের অক্সিজেন সেবা কার্যক্রম।’

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সোহেল রানা জানান, এই ক্রান্তিকালীন স্বেচ্ছাসেবী ‘আলোর মশাল’ সংগঠন যে সেবামূলক কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে করোনা রোগীদের অক্সিজেন দিতে হলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এছাড়া সকল স্বেচ্ছাসেবীরাই পিপিই মাস্ক পরে সুরক্ষা নিয়ে করোনা রোগীদের সেবা দিতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD