শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অতিমানবীয় ব্যাটিংয়ে ম্যাচ জিতিয়ে মুশফিককে কাঁধে তুলে নিলেন পাঠান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

জিম্বাবুয়েতে চলমান জিম-আফ্রো টি-টেন লিগে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ভারতীয় ব্যাটার ইউসুফ পাঠান। ধ্বংসাত্মক ফিফটিতে বুঝিয়ে দিলেন, এখনো অস্ত্র চালাতে ভোলেননি তিনি। শুক্রবার রাতে আসরের প্রথম কোয়ালিফায়ারে ইউসুফ কার্যত একাই জয় এনে দেন জোবার্গ বাফেলোসকে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ডারবান কালান্দার্সের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ১ বল হাতে রেখেই পৌঁছে যায় বাফেলোস।

৫৭ রানে ৪ উইকেট পড়ার পর ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে উইকেটে আসেন মুশফিকুর রহীম। তখনো ২৯ বলে দরকার ৮৪ রান তাদের। শেষ তিন ওভারের জয়ের জন্য ৬৪ রান দরকার ছিল বাফেলোসের। এরপর ইনিংসের অষ্টম ওভারে ইউসুফ পাঠানের ৩ ছক্কা ও এক চারে আসে ২৫ রান।

দুই ওভারে লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। এরপর ব্রাড ইভান্সের ওভারে দুই ওভার বাউন্ডারি ও এক বাউন্ডারিতে ১৯ রান তুলেন পাঠান।
শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন মুশফিক। এরপর স্ট্রাইকে যান পাঠান।

এরপর ৬, ৪, ৬ ও ৪-এর মারে এক বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন পাঠান। এই জয়ে ফাইনাল নিশ্চিত করে জোবার্গ বাফেলোস। শেষ পর্যন্ত ৫ চার ও ৮ ছক্কায় ২৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন পাঠান। আর ১৪ রানে অপরাজিত ছিলেন মুশি। ম্যাচ জিতিয়ে মুশফিককে কাঁধে তুলে নেন পাঠান।

ফাইনালে মুশফিকদের প্রতিপক্ষ ওই ডারবান কালান্দার্সই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD