শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

অননুমোদিত হাসপাতালে না যাওয়ার পরামর্শ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

সরকারের অনুমোদিত হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার ছাড়া করোনা টেস্ট বা চিকিৎসা না নেয়ার পরামর্শ দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদফতর।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের মেডিক্যাল অফিসার ও কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সরকারের অনুমোদন, উপযুক্ত কিটস, যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ছাড়াই কোভিড-১৯ শনাক্তকরণ ও চিকিৎসায প্রতারণা করছে বলে শোনা যাচ্ছে।

মানুষ এসব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে এবং জীবনকে হুমকি মুখে ফেলছে। এমতাবস্থয় জনসাধারণকে কেবলমাত্র সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার থেকে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ প্রতারণা করছে জানতে পারলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD