মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে ব্যাংক বাজার থেকে ‘ড্যানজিন ১০জি’ বালাইনাশক প্রত্যাহারের নির্দেশ শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম গত ১৭ বছরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়া-মহল্লায় মাদকের আখড়া গড়ে উঠেছে: আইজিপি এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন আজ, নেতানিয়াহুর সামনে বড় চ্যালেঞ্জ জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

বাজার থেকে ‘ড্যানজিন ১০জি’ বালাইনাশক প্রত্যাহারের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়ায় ‘ড্যানজিন ১০জি’ বালাইনাশকের নির্দিষ্ট একটি ব্যাচের পুনরায় প্যাকেটজাত করা সব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত ১৯ অক্টোবর অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে মেসার্স সিয়াম ক্রপ কেয়ারকে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানটির ‘ড্যানজিন ১০জি’ বালাইনাশকের এপি নম্বর ৩৭৭০ ও ব্যাচ নম্বর ০৯৬৩২১-এর নমুনা উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের বালাইনাশক গবেষণাগারে রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনার ফল সন্তোষজনক পাওয়া যায়নি।

এ পরিপ্রেক্ষিতে নির্দেশনা পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে উল্লিখিত ব্যাচের পুনরায় প্যাকেটজাত করা সব বালাইনাশক বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রত্যাহার করা পণ্যের পরিমাণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।

এ ছাড়া নির্দেশনাটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য সংশ্লিষ্ট শাখাকে অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD