রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১

অনলাইন ক্লাস : শেষ সম্বল বেচে সন্তানদের স্মার্টফোন কিনে দিলেন বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : ভারতের হিমাচল প্রদেশের জ্বালামুখী এলাকার এক ব্যক্তি তার সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য শেষ সম্বল একটি গরু বিক্রি করে তাদের স্মার্টফোন কিনে দিয়েছেন। এই গরুটির দুধ বেঁচেই কুলদীপ কুমার নামে ওই ব্যক্তির সংসার চলত।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালামুখীর গুমার গ্রামে কুলদীপ কুমারের বসবাস। সম্বল বলতে ছিল ওই গরুটাই। সেই গরুর দুধ বেচেই তার সংসার চলত। কিন্তু তার থেকেও জরুরি সন্তানদের লেখাপড়া। করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

তবে অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়ি থেকেই চলছে পড়াশোনা। এর জন্য দরকার একটি স্মার্টফোন। আর কুলদীপের কোনো স্মার্টফোন ছিল না। তাই তার সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পথে। কুলদীপের দুই সন্তানের আন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে আর দিপ্পু দ্বিতীয় শ্রেণিতে। স্কুল থেকে বারবার স্মার্টফোন কিনতে বলা হয়।

স্কুলকে কুলদীপ জানিয়েছিলেন, স্মার্টফোন কেনার মতো অর্থ নেই তার কাছে। কিন্তু অনলাইন ক্লাস করার জন্য ফোন ছাড়া উপায়ও তো নেই। টাকা জোগাড়ের চেষ্টাও কম করেননি কুলদীপ। কিন্তু কেউ-ই সাহায্য করেননি। ঋণের আবেদন করেও লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত একমাত্র সম্বল গরু বিক্রি করেই জোগাড় করেছেন স্মার্টফোন কেনার অর্থ।

তবে সংবাদমাধ্যম থেকে সন্তানদের লেখাপড়ার জন্য গরু বিক্রির খবর জানতে পেরে জ্বালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা কুলদীপকে আর্থিক সাহায্য করার জন্য বিডিও এবং এসডিএমকে নির্দেশ দিয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD