মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান: জয় বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে চায় ডিবি অস্ট্রেলিয়ায় ১ লাখ ১০ হাজার কর্মী ঘাটতি, বাংলাদেশিদের বড় সুযোগ মক্কা চুক্তিতে যোগদানের কথা ভাবছে ইন্দোনেশিয়া স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

অনুশীলনে যোগ না দেয়ায় বড় ক্ষতির মুখে মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে বুরোফ্যাক্স পাঠানোর পর বার্সা সভাপতি একটি শর্ত জুড়ে দেন।

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়ে দেন, বার্সা ছাড়লেও মেসি ২০২১ সালের জুন পর্যন্ত কোনো ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন না। বার্তোমেউয়ের এমন উদ্ভট প্রস্তাবে ক্ষিপ্ত হয়েই অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নেন মেসি।

গত রোববার থেকে শুরু হওয়া বার্সেলোনার অনুশীলনে যোগ দেননি লিওনেল মেসি। এমনকি করোনাভাইরাস টেস্ট করাতেও যাননি তিনি। যোগ না দেয়ায় তার বেতন কাটতে পারে বার্সা।

চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যত দিন না মেসি বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন, তত দিন তার বেতন কেটে নেয়া হতে পারে। মেসির প্রতিদিনের বেতন এক লাখ ১০ হাজার ইউরো।

এদিকে লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, ট্রান্সফার ফি দেয়া ছাড়া মেসি যেতে পারবেন না কোথাও। তাকে অন্য ক্লাবে যেতে হলে ৭০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে হবে। মেসিকে দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি। তবে তারা এখনও বার্সেলোনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD