শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অনেকক্ষণ গাছে ঝুলে ছিল রনির লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি সরদার (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর অনেকক্ষণ গাছে ঝুলে ছিল তার লাশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রনি সরদার গোপালগঞ্জের সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের সিঙ্গারকুল গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রনি সরদার বর্নি উচ্চ বিদ্যালয়ের পাশে মুক্তিযোদ্ধা মোক্তার আলীর বাড়ির রেইনট্রি গাছ কাটতে গাছে উঠেন। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ না থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে থাকে রনির লাশ। এলাকাবাসী লাশ ঝুলে থাকতে দেখে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের মগ ডাল থেকে তাকে উদ্ধার করেন। এ সময় গোপালগঞ্জ ফায়ার স্টেশন যোগ দিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করে।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান।

রনি সরদারকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরএমও ডা. ইয়ার আলী মুন্সী পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD