বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

অন্ধ হওয়ার আতঙ্ক : অমিতাভ বচ্চন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৭৭ বছরেও নট আউট। এখনো চিরতরুণ তিনি।  সব চরিত্রে অভিনয় করে চলেছেন আপন মনে।

 

সিনেমায় তাকে দেখা যায় অনেক ফিট। তবে নানারকম রোগ তিনি বয়ে বেড়াচ্ছেন।

 

বিগত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশের উপর ভরসা করেই বেঁচে রয়েছেন তিনি  কিছু দিন আগেই অভিনেতা জানিয়েছেন, ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল তার। তিনি জানতেন না, আরও ৮ বছর আগে থেকে সেই রোগে ভুগছিলেন তিনি।

 

সম্প্রতি নিজের দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা হচ্ছে বলে জানালেন তিনি । অন্ধ হওয়ার আতঙ্ক তাড়া করেছে তাকে।

 

ফেসবুকে সেই ভাবনার কথাই শেয়ার করেছেন অভিনেতা । লিখেছেন, ‘চোখগুলো এখন ঝাঁপসা ছবি দেখে। দৃষ্টিতে ডাবল লেখা ধরে এবং মনে হয় আর কিছুদিনের মধ্যেই অন্ধ হয়ে যাবো। আরও লক্ষ লক্ষ সমস্যার মধ্যে এটাও আমার সমস্যা।’

 

যদিও পরে বিগ বি লিখেছেন, ডাক্তার তাকে আশ্বস্ত করেছেন অন্ধ হবেন না তিনি। হয়তো এই সমস্যা নিয়ে কিছুটা ভুগতে হবে তাকে। প্রতি ঘণ্টায় চোখে ড্রপ দিতে হয় তার। কম্পিউটারের সামনে বেশি সময় না কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

প্রসঙ্গত, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন টিবি, পোলিও, ডায়াবিটিস ও হেপাটাইটিস বি’র মতো নানা রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD