শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘অন্যের বউ বিয়ে’! নাসিরের বিরুদ্ধে ‘তামিমার স্বামী’র জিডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ১৭ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।

শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছেন তামিমার স্বামী রাকিব হাসান। এই ইস্যু নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছেন তিনি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিব গণমাধ্যমকে জানান, তার ৮ বছরের একটি মেয়ে আছে। ২০২০ সালের মার্চেও তারা পুরো পরিবার নিয়ে রাজধানীর লা মেরিলিয়ান হোটেলে থেকেছেন। এখনও তাদের ডিভোর্স হয়নি। কোনো নোটিশ ছাড়া কিভাবে অন্যত্র বিয়ে করেন সেটি জানেন না তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD