শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবশেষে লিভারপুলকে হারালো সাউদাম্পটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : এবার লিভারপুলকে হারিয়েই দিলো সাউদাম্পটন। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অলরেডদের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জয় তুলে নিলো তারা। সোমবার বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে ১-০ গোলে। ঘরের মাঠে শুরুর ২ মিনিটেই এগিয়ে যায় সাউদাম্পটন।

ওয়ার্ড প্রোওসের বাড়ানো বল দারুণ দক্ষতায় গোলরক্ষক অ্যালিসন বেকারের মাথার ওপর দিয়ে জালে জড়ান ড্যানি ইংস। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে লিভারপুল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয়ের আনন্দে মাঠ ছাড়ে সাউদাম্পটন। আগের দুই ম্যাচে ড্র আর এই ম্যাচে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD