শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবৈধভাবে বালু ভরাট, ২৮০০ ফুট লোহার পাইপ জব্দ করেছে ডিএসসিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫ নং ওয়ার্ডের ফকিরখালী এলাকায় দ্বিতীয় দিনের অভিযানে অবৈধভাবে বালুরঘাট কাজে ব্যবহৃত ২৮০টি লোহার পাইপ জব্দ করেছে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি ১০ ফুট দৈর্ঘ্যের সবগুলো পাইপ মিলিয়ে মোট ২ হাজার ৮০০ ফুট দৈর্ঘ্যের এসব লোহার পাইপ পরে স্পট নিলামের মাধ্যমে নগদ চার লক্ষ ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।

আজ (রবিবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানের এসব পাইপ জব্দ ও স্পট নিলামে বিক্রি করে দেওয়া হয়। ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই অভিযানের নেতৃত্ব দেন।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর অনুযায়ী কর্পোরেশন এলাকায় যে কোন ধরনের উন্নয়ন কাজে ৩য় তফসিলের ১৬ ধারার ৫ উপধারা অনুযায়ী কর্পোরেশনের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু আবাসন কোম্পানিগুলো দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদন না নিয়ে কর্পোরেশনের অন্তর্গত ফকিরখালী এলাকায় গৃহায়ন প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে এসব পাইপের মাধ্যমে অবৈধভাবে বালি ভরাট করে অপরিকল্পিত নগরায়ন করে চলেছে।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, বালি ভরাট করার কাজে ব্যবহৃত অনুমোদনহীন ও অবৈধ এসব যান্ত্রপাতি ও যন্ত্রাংশের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD