মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ৩৭ বাংলাদেশি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে ৩৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)।

সংস্থাটির বরাত দিয়ে শুক্রবার (০১ জুলাই) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেলাঙ্গর প্রদেশের কুয়ালা সেপাং অঞ্চলের জলসীমা দিয়ে নৌকায় অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

নৌকায় করে মানবপাচারের অভিযোগে এ সময় ৪ ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়।

মেলাকা এবং নেগ্রি সেম্বিলান এমএমইএ-র পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেছেন, গত ৩০ জুন রাত ১১টার দিকে আমাদের রাডারে মালয়েশিয়ার জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি।

আমাদের একটি টহল নৌকা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পায়, বলেন তিনি।

ক্যাপ্টেন ইস্কান্দার বলেন, নৌকায় ৪ ইন্দোনেশিয়ান নাগরিক ছিলেন, তাদের পরিচয়পত্র দিতে বলা হলে তারাও তা দিতে ব্যর্থ হন।

তিনি বলেন, বোর্ডে থাকা ৪১ জনকে এরপর এমএমইএ জেটিতে নিয়ে এসে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে এবং তার তদন্ত চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD