সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

অর্থনৈতিক দুরবস্থার প্রভাব এড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে: অর্থসচিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আমাদের অনেক প্রতিবেশী দেশ সমস্যায় পড়েছে। আমরা যাতে এ সমস্যায় না পড়ি, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেছেন, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজস্ব খাতে সংস্কার।

বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক দেওয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

খায়েরুজ্জামান মজুমদার বলেন, করোনার সময় যখন সারাবিশ্বে অর্থনীতির টালমাটাল অবস্থা ছিল, তখনও আমরা ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। যেটা বিশ্বের সামান্য কয়েকটি দেশ অর্জন করতে পেড়েছে। এ প্রবৃদ্ধি অর্জনের প্রধান হাতিয়ার আমাদের রাজস্ব। চলতি অর্থবছরের
অক্টোবর পর্যন্ত আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক। আশাকরি বছর শেষে রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।

উপযোগিতা হারানো খাতে কর অব্যাহতি তুলে নিলে রাজস্ব আদায় অনেক বাড়বে বলে মনে করেন অর্থসচিব। তিনি বলেন, আমাদের এ মুহূর্তে অনেক কর অব্যাহতি দেওয়া আছে। যার মধ্যে অনেকগুলো এরই মধ্যে উপযোগিতা হারিয়েছে। সেগুলো চিহ্নিত করে তা তুলে নিতে পারলে রাজস্ব
বোর্ড অনেক বেশি রাজস্ব আদায় করতে পারবে। সেইসঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণেও সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি ও ব্যক্তি করদাতার সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে কর কাঠামো। কাস্টমসের ওপর নির্ভরতা কমিয়ে এখন আয়করের দিকে বেশি
নির্ভরতার জায়গা তৈরি হচ্ছে। সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাতে আয়করের পরিধি বাড়ে। কর বিভাগের সম্প্রসারণের জন্য ২৮টি নতুন জোনের প্রস্তাব এরই মধ্যে পাস হয়েছে। কর দেওয়া সহজীকরণের জন্য অটোমেশনসহ সব ধরনের কাজ করে যাচ্ছি। নতুন আয়কর আইন
প্রণয়নের পর কর দেওয়া আরও সহজ হয়েছে।

অনুষ্ঠানে দেশের সেরা ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক দেওয়া হয়। যার মধ্যে ৭৬জন ব্যক্তি, ৫৪টি কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরির ১১ জন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD