শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অলরাউন্ডারদের ড্যাডি সাকিব, মন্তব্য আকাশ চোপড়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে বিগত ১০ থেকে ১২ বছর বিশ্বক্রিকেটে শীর্ষস্থানেই আছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। নিজ দেশে তো বটেই, বিশ্বের নামী সব ক্রিকেটারদেরও পছন্দের তালিকায় আছেন বাংলাদেশের সাকিব। যাদের মাঝে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

জাতীয় দলের হয়ে আকাশের ক্যারিয়ারটা খুব বেশি বড় নয়। তবে ক্যারিয়ার শেষে ক্রিকেট বিশ্লেষক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায়ই ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে কথা বলেন সাবেক এই ওপেনার। তার সবশেষ পর্বের আলোচনার বিষয় ছিল অলরাউন্ডার। আর সেখানেই সাকিবকে নিয়ে আকাশ চোপড়ার মন্তব্য, সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’!

আকাশ চোপড়ার ভিডিও মূলত তৈরি হয়েছিল বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের কথা মাথায় রেখে। ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খানদের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশের সাকিবের নামটাও। আর তখনই সাকিবের প্রশংসায় আকাশের মন্তব্য, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।

বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যের কারণও ব্যাখ্যা করেছেন আকাশ। শেষ এক বছরে সাকিবের পরিসংখ্যানটাও যে চোখে পড়ার মতোই। এই সময়ে সাকিব খেলেছেন ৯ ওয়ানডে। তাতে রান করেছেন ৩৩১। বল খেলেছেন ৩৬৮। স্ট্রাইকরেট বা গড় দুটোই ভালো বলা চলে। এই সময়ে তার অর্ধশতক আছে ৩টি।

তবে অলরাউন্ডার সাকিবের বড় ক্যারিশমা বল হাতে। ৯ ম্যাচে পেয়েছেন ১৬ উইকেট। বল করেছেন মোট ৬৪ ওভার। ইকোনমি রেটও ৫ এর নিচে। এমন অলরাউন্ডারের প্রশংসা হয়ত করাই যায়। আকাশ চোপড়ার উচ্ছ্বাসটাও তাই অমূলক নয়।

এর আগেও অবশ্য বহুবারই সাকিব বন্দনায় মেতেছিলেন ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক। ২০১৯ বিশ্বকাপে সাকিবকে ম্যান অব দ্য টুর্নামেন্ট না দেওয়ার সমালোচনাও করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরও সাকিবের সমর্থনে মুখ খুলেছিলেন আকাশ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD