শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অলিম্পিক ফুটবলে জয়ে ফিরল আর্জেন্টিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিশরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আলবেসিলেস্তেরা।

রোববার (২৫ জুলাই) সোস্পোরো ডোম স্টেডিয়ামে একমাত্র গোলটি এসেছে ফাকুন্দো মেদিনার পা থেকে।

প্রথমার্ধে চেষ্টা করেও গোল তুলতে ব্যর্থ হয় দুই পক্ষ। ফলে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই বাজিমাত করে আর্জেন্টাইনরা। ৫১ মিনিটে দলের হয়ে গোল আদায় করেন মেদিনা। ২২ বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল আরসি লেন্সের হয়ে খেলেন।

ম্যাচের শেষ দিকটা বেশ জমে উঠেছিল। আর্জেন্টিনার গোলপোস্টের কাছাকাছি পর পর দুটি ফ্রি কিক পায় মিশরীয়রা। যদিও শেষ পর্যন্ত সফলতা মেলেনি। এতে জয় নিয়ে মাঠ ছাড়ে ফার্ন্দান্দো বাতিস্তার শিষ্যরা।

এবারের আসরে ‘সি’ গ্রুপে খেলছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে দুইবারের অলিম্পিক জয়ীদের।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোল শূন্য ড্র করে মিশর।

আগামী ২৮ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। গ্রুপের সেরা দুই দল পৌঁছবে নক আউট পর্বে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD