শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন তানজিন তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রভাবে ঘরে বন্দী প্রায় সবাই। কর্মহীন হয়ে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকার কঠিন লড়াই করে চলছেন।

এমন সময় প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ নানা রকম সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন সামর্থ্যবান মানুষেরা।

দেশের অনেক তারকাও এগিয়ে আসছেন অসহায় মানুষদের পাশে। এবার সে তালিকায় নাম লেখালেন অভিনেত্রী তানজিন তিশা।

বেশ কয়েকটি বিপর্যস্ত পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন মডেল ও অভিনেত্রী তিশা। তবে যাদের তিনি সহায়তা করছেন সামাজিক বিড়ম্বনা এড়ানোর জন্য তাদের পরিচয় প্রকাশ করছেন না এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘সামর্থ্যবানরা যদি নিজ নিজ সধ্য অনুযায়ী আশপাশের অসহায় মানুষদের দায়িত্ব নেয় তবে আশা করি কেউ না খেয়ে থাকবে না। কেউ কষ্টে ভুগবে না।’

তিশা আরও বলেন, ‘আমি সামান্য একজন অভিনয়শিল্পী। সে রকম সামর্থ্যও নেই ইচ্ছেমতো সাহায্য করবো। আমার দেখা কিছু পরিবারের দুরবস্থা জানতে পেরে তাদের সঙ্গে যোগাযোগ করে পাশে দাঁড়িয়েছি। একজন অভিনয়শিল্পী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকেই চেষ্টা করছি সহযোগিতা করার। আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন ততদিনই মানুষের পাশে থাকার চেষ্টা করব।’

অন্যদিকে এ অভিনেত্রী শরীয়তপুরের দাদার বাড়ি এলাকায় গরিব মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে অভিনয়শিল্পী সংঘের সংগঠিত সাহায্য ফান্ডেও অর্থ সহায়তা দিয়েছেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD