সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ সরব বিসিবি। তারই অংশ হিসেবে ১৩ জুলাই অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বিসিবির হাই পারফর্মম্যান্স ইউনিট (এইচপি দল)। টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচও। এবারের টুর্নামেন্ট হবে ৯ দলের। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় আরো সাতটি দলের সঙ্গে খেলবে বাংলাদেশ এইচপি দল।

আর এই সফরকে সামনে রেখে আজ এচপি ইউনিটের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে টি-টোয়েন্টির জন্য আকবর আলিকে, ওয়ানডের জন্য আফিফ হোসেনকে এবং চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।

আগামী ১১ আগস্ট মেলবোর্ন রেনেগেডস, ১২ আগস্ট তাসমানিয়া, ১৪ আগস্ট অ্যাডিলেডের বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি দল। ১৫ আগস্ট এসিসি কমেটসের পর ১৬ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে তারা। ১৭ আগস্ট গ্রুপ পর্বে শেষ ম্যাচ এইচপির। ১৮ আগস্ট হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

নর্দান টেরিটরির ওই টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও পাকিস্তানের দলটির সঙ্গে দুটি চার দিনের ম্যাচ এবং দুটি ৫০ ওভারের ম্যাচও খেলবে বাংলাদেশ এইচপি দল। এ ম্যাচগুলো হবে টি–টোয়েন্টি টুর্নামেন্টের আগেই।

টি-টোয়েন্টি দল-

তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

ওয়ানডে দল-

তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

চার দিনের দল-

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD