শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলের চেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ আর অ্যাশেজ : ক্রিস ওকস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

আইপিএলের স্থগিত আসর থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস ওকস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো। দেশের প্রতি দায়িত্ব পালন করার জন্যই তারা আইপিএলে অংশ নেবেন না। একটি রিপোর্ট থেকে জানা গেছে, ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার কারণেই নাকি ব্যাপক ব্রিটিশ ক্রিকেটাররা ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে এবার মুখ খুলললেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিস ওকস।

একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ এবং তার পরেই রয়েছে অ্যাশেজ। খুবই অল্প সময়ের মধ্যে দু’টি টুর্নামেন্ট রয়েছে। আমি আইপিএল খেলতে পারলে খুশিই হতাম। তবে বিশ্বকাপ এবং অ্যাশেজ এর থেকেও বড় টুর্নামেন্ট। এবং ২০১৯ গ্রীষ্মের মতোই এবার শীতে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ থাকছে।’

প্রায় ৬ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওকস। তাই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর দিতে চান। মালান আবার ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ সিরিজ নিয়ে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করেছেন। বেয়ারস্টো আবার ঠাঁসা ক্রীড়াসূচির কারণে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন বলে জানিয়েছেন। তবে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো, ম্যাঞ্চেস্টার টেস্ট ইস্যু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD