শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএল খেলতে সপরিবারে দুবাইয়ে কোহলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাকি অংশের ম্যাচ খেলতে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে আরব আমিরাতে পৌঁছেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম আইডিতে আনুশকার একটি ছবি পোস্ট করে নিচে ক্যাপশনে লিখেছেন, হ্যালো আরব আমিরাত। আমরা চলে এসেছি।

ম্যানচেস্টারে করোনার কারণে ইংল্যান্ডের সাথে সিরিজের পঞ্চম টেস্টটি স্থগিত হলে ভারত অধিনায়ক ভাড়া করা চার্টার্ড বিমানে করে পেসার মোহাম্মদ সিরাজকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পা রাখেন।

করোনা প্রকোপের কারণে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আগে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থান বেশ ভালো জায়গাতেই। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির দল। তাদের ওপরে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।

আগামী ২০ সেপ্টেম্বর আইপিএলের আরব আমিরাত পর্বের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD