শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএল ছেড়ে বিশ্বকাপ দলে যোগ দিচ্ছেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে খেলা হচ্ছে না বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ রবিবার তার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে। টুর্নামেন্টের ফাইনালে টিকে থাকার জন্য আগামী ১১ অক্টোবর এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে কলকাতা।

সাকিব ছাড়াও মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল খেলেছেন। তবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি রাজস্থান। বর্তমানে ওমানে অবস্থান করছে বাংলাদেশ দল। আজ ওমান থেকে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাবে। সেখানে ১ দিনের কোয়ারন্টিন শেষে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে ১৫ অক্টোবর পুনরায় ওমানে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে ১৭ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ ও ২১ অক্টোবর বাকি দুটি ম্যাচ হবে ওমান এবং পাপুয়া নিউ গিনির বিপক্ষে। বাছাইপর্ব পার করতে পারলে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। টাইগাররা এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৫ টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে। এর মধ্যে বাছাই পর্ব থেকেই চারটি জয় এসেছে।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ড-বাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD