শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলা শহরের মুন্সেফপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গত ২৮ মার্চ আল মামুন সরকারের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এরপর থেকেই আল মামুন সরকার ও তার পরিবরের সদস্যরা অন্যত্র থাকছেন। বর্তমানে বাড়িটির সংস্কার কাজ চলছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টায় হঠাৎ করে আল মামুন সরকারের বাড়ির পাহারাদার মিলন বাড়িতে ধোয়া উড়তে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হাতহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক (ইন্সপেক্টর) মোনায়েম বিল্লাহ সাংবাদিকদের জানান, বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাইরে থেকে কেউ আগুন লাগিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD