শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগুন নেভাতে গিয়ে মিলল ১০ কোটি টাকার ইয়াবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় একটি গাড়ি রাখার গ্যারেজে আগুন নেভাতে গিয়ে পাওয়া গেছে প্রায় ১০ কোটি টাকার ইয়াবা।

রোববার রাতে ইয়াবা কারবারি সালাহ উদ্দিনের গ্যারেজ থেকে ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।

পুলিশ ওই গ্যারেজ ৩টি মোটর সাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এর আগে ওই এলাকায় ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই জানান, রোববার রাত ১টার কিছু সময় পর মহেশখালী পৌরসভা সিকদার পাড়া এলাকার গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি ইউনিট ওই এলাকায় পৌঁছায়। এ সময় পুলিশ দেখতে পায় একটি গাড়ি রাখার গ্যারেজে আগুন জলছে। বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসকে জানালে -ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহেশখালী স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

পরে আগুনের কারণ জানতে পুলিশ ওই স্থানে অনুসন্ধান চালায়। এ সময় একটি প্রাইভেটকারের ব্যাকবক্সে সংরক্ষিত অবস্থায় বিপুল সংখ্যক ইয়াবার সন্ধান পায় পুলিশ। এখান থেকে আধপোড়া অবস্থায় ২ লাখ ২০ হাজার পিস ও অক্ষত অবস্থায় ৪ লাখ ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এ গ্যারেজ থেকে প্রায়ই পুড়ে যাওয়া এ গাড়িটিসহ আরও ৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। রাত ২টা থেকে অভিযান শুরু করে সকাল ৮টায় অভিযান শেষ হয়।

পুলিশ জানায়, রাত ১টার কিছু সময় পরে পুলিশের কাছে খবর আসে পৌরসভার সিকদার পাড়ায় গোলাগুলির শব্দ হচ্ছে। এ সময় দ্রুত প্রস্তুত হয়ে পুলিশ ওই এলাকায় যায়। পুলিশ জানতে পারে এলাকায় একাধিক মামলার আসামি ও ইয়াবা ব্যবসায়ী সালাহ উদ্দিনের নেতৃত্বে ৫-৬ জন লোক মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়ার সমর্থকদের উপর গুলি চালায়। এ সময় ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

আহতরা হলেন -নুর হোসেন (৪০) কাউছার (৩০) ও ভূবন (৩৫)। এ ঘটনার পরপরই গ্যারেজে আগুনের ঘটনা ঘটে।

মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, এ যাবতকালে মহেশখালীতে এটিই সর্ববৃহৎ ইয়াবার চালান, যা আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে পেরেছে। ঘটনার আগে মোটরসাইকেলযোগে চালানের মূলহোতা সালাহ উদ্দিন এলাকায় ঘোরাঘুরি করেছে। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে, তাকে গ্রেফতার করা গেলেই ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ৩টি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD