শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আচমকা পদত্যাগ করলেন মিসবাহ-ওয়াকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার কিছুক্ষণ পরেই বিস্ময়কর খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করেছেন।

পিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বোর্ডের সঙ্গে এখনো এক বছরের চুক্তির মেয়াদ বাকি থাকতে কেন আচমকা এই দুই কোচ পদ ছাড়লেন সেই খবরে বিস্মিত ক্রিকেটবিশ্বের অনেকে।

কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে বক্তব্য দিয়েছেন মিসবাহ ও ওয়াকার।

মিসবাহ বলেছেন, ‘দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকায় আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। এই বিষয়টি বিবেচনা করে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।’

ওয়াকার ইউনিস জানিয়েছেন , মিসবাহ সরে দাঁড়ানোর কারণেই তিনি পদত্যাগ করেছেন।

তিনি বলেছেন, ‘মিসবাহ ও আমি একইসঙ্গে কাজ নিয়েছিলাম, জুটি হয়ে কাজ করেছি এবং একইসঙ্গে পদ থেকে অব্যাহতি নিচ্ছি।’

এদিকে বিশ্বকাপের আগে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য মিসবাহ-ওয়াকারের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাক।

তথ্যসূত্র: ডন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD