শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

আজ নয়, ১০-১২ দিন পর ফাইজারের টিকা আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী ফাইজারের ভ্যাকসিন আজ রাতে বাংলাদেশে আসার কথা থাকলেও, তা আসছে না। এটি পেতে কিছুটা দেরি হতে পারে। আগামী ১০ থেকে ১২ দিনের মতো লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. রোবেদ আমিন।

আজ রোববার (৩০ মে) দুপুরে এক ভার্চুয়াল বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। রোবেদ আমিন বলেন, ‘প্রথম যে ফাইজারের ভ্যাকসিনের চালান আনা হচ্ছে তার সংখ্যা হলো ১ লাখ ৬ হাজার। এই ভ্যাকসিন আসার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এই ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কারণ ফাইজারের ভ্যাকসিনটি অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত হিমায়িত অবস্থা ছাড়া এটি রাখাও যায় না। ফলে ভ্যাকসিনটি আমাদের কাছে আনার পরেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো, কখন-কাকে এই ভ্যাকসিন দেওয়া হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD