সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

আটক ফখরুলকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৯ অক্টোবর) সকালে গুলশানের বাসা থেকে আটক করে আনার পর গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে মির্জা ফখরুলকে। তাকে সেখানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

ফখরুলকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেন, গতকাল মহাসমাবেশ কর্মসূচি ডাক দিয়ে শর্ত ভঙ্গ, পুলিশ হত্যা, নাশকতা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে।

তাকে আটকের কারণ সম্পর্কে তিনি বলেন, গতকালকের অরাজকতা, নাশকতা, ভাঙচুর ও পুলিশ সদস্য হত্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফখরুলকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে কি না বা পুলিশ হত্যায় ফখরুলকে হুকুমের আসামি করা হচ্ছে কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ বলেন, জিজ্ঞাসাবাদ ও সার্বিক ঘটনা পর্যালোচনার পর এ ব্যাপারে জানানো হবে।

এর আগে ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন থানায় অন্তত ২৪টি মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে কয়েকটি মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ৬৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD