মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস নাও। তার বয়স হয়েছিল ৩৪ বছর।

টাইমস নাওয়ের সাংবাদিক মেঘনা প্রসাদ তার টুইটার বার্তায় বলেন, সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

এ খবর পেয়ে নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে… এটা সত্য নয়!’ গওহর খান লিখেছেন, ‘হায় হায়…কী ঘটছে?’

জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD