সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

আধিপত্যের বোঝা জামায়াত সহ্য করবে না: ডা. শফিকুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা জামায়াত সহ্য করবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সহায়তা দেবে জামায়াতে ইসলামী। এছাড়াও, চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ হবে বলেও প্রত্যাশা করেছেন বিরোধীদলীয় এই নেতা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১৫ আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা জামায়াত সহ্য করবে না। তিনি আশা প্রকাশ করেন, শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা উন্মোচনে দুই দেশ (বাংলাদেশ-চীন) একসাথে কাজ করবে।

তিনি বলেন, ‘কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলেছিল। অথচ, চীন দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অনেকটা নিঃশব্দে।’ তিনি চীনের রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান আরও উদ্যোগী হয়ে সহায়তা অব্যাহত রাখার।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, দু’দেশের বন্ধুত্ব দুই দেশের মানুষের হৃদয়ে মিশে গেছে। চীন তিস্তা চুক্তি এগিয়ে নিতে চায়। সেক্ষেত্রে জামায়াতের সহায়তা ও সমর্থন চীন প্রত্যাশা করে। আমরা একসাথে সম্পর্ককে এগিয়ে নেব এবং নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সফল হব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD