রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

আনন্দ দিতে পেরে আমরা গর্বিত: রোনালদো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

ইউরো কাপ ২০২০ শেষ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগালের। রোববার মধ্যরাতে সুপার সিক্সটেনের খেলায় বেলজিয়ামের কাছে ১-০ ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

অথচ গোটা ম্যাচে সব দিক থেকেই এগিয়ে ছিল পর্তুগিজরা। বল নিয়ন্ত্রণ থেকে শুরু করে শট, টার্গেট শট। বিপরীতে বেলজিয়াম ছিল অনেক পিছিয়ে। তবে একমাত্র গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে বেলজিয়াম।

বলা হচ্ছে, এটাই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ ইউরো আসর। শেষ আসরে মন খারাপ নিয়ে মাঠ ছাড়াটা কতটা হতাশার সেটা রোনালদো থেকে ভালো কেউ জানে না নিশ্চয়।

তবে যতটুকই খেলা হয়েছে সমর্থকদের আনন্দ দিতে পেরেছেন বলে নিজেদের গর্বিত মনে করছেন ক্রিশ্চিয়ানো। তবে এটিও জানান, ফলাফল যেমনটা চেয়েছিলেন তেমনটা পাননি। মঙ্গলবার ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা।

“আমরা যে ফলাফল আশা করেছিলাম সেটা পাইনি তাই আসর শেষ হলো। কিন্তু আমরা যেটুকু পেরেছি তাতে গর্বিত। ইউরো শিরোপা ধরে রাখতে আমরা নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। আমি মনে করি আমাদের খেলায় দেশের মানুষ আনন্দ পেয়েছে।”

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো লেখেন, “আমাদের ভক্তরা শুরু থেকে শেষ পর্যন্ত দলকে অক্লান্ত সমর্থন করে গেছেন। এটাই আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা লড়াই করার সাহস পেয়েছি। আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি, তবে আমারা চেষ্টা করেছি। সবার প্রতি কৃতজ্ঞ।”

নিজেরা টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও টিকে থাকা বাকি দলগুলোর জন্য শুভ কামনা জানিয়েছেন এই তারকা। অভিনন্দন জানিয়েছেন বেলজিয়ামকে।

“বেলজিয়ামকে অভিনন্দন এবং প্রতিযোগিতায় যারা এখনও টিকে আছে সব দলের জন্য শুভ কামনা। আমাদের জন্য, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD