শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬ বছর পর ঘটল এই বিরল ঘটনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

একটি ক্রিকেট ম্যাচে চাইলে প্রতি বলে বলে রেকর্ডের হিসাব করা যায়। এমনটা করাও হয়ে থাকে। আবার কিছু রেকর্ড থাকে যা বিরল। বহু বছর পরপর দেখা যায়। তেমনই এক রেকর্ডের মালিক হয়েছেন ভারতের দুই ক্রিকেটার চেতন সাকারিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতম। গতকাল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তাদের অভিষেক হয়েছে। সিরিজের তৃতীয় ওই ম্যাচে ভারতের পাঁচ ক্রিকেটারের অভিষেক হয়। ম্যাচটি ভারত হেরে যায় ৩ উইকেটে।

৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। তাই গতকালের ম্যাচে নতুনদের বাজিয়ে দেখার সিদ্ধান্ত নেন কোচ রাহুল দ্রাবিড়। সেই তৃতীয় ম্যাচেই সুযোগ পেয়েই এক অনবদ্য রেকর্ড গড়ে ফেললেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা চেতন সাকারিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতম। আগে ব্যাট করে ২২৫ রানে অল-আউট হয় ভারত। জবাবে ৩৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

স্বাগতিকদের রান তাড়ার সময় অভিষেকেই প্রথম উইকেট এবং প্রথম ক্যাচের ক্ষেত্রে চেতন-গৌতম জুটি বাঁধেন। টপ অর্ডার ব্যাটসম্যান ভানুকা রাজাপাক্ষে (৬৫) চেতন সাকারিয়ার বলে ক্যাচ তুলে দেন। সেটা তালুবন্দি করেন গৌতম। দুই অভিষিক্তের এমন জুটি দেখা গিয়েছিল সর্বশেষ ১৯৭৫ সালে পূর্ব আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের ম্যাচে। ওই ম্যাচে জে পার্কারকে আউট করেছিলেন রমেশ শেঠি। ক্যাচ নিয়েছিলেন জুলফিকার আলী। আবার বি হেস্টিংসের ক্ষেত্রে হয়েছে উল্টোটা। জুলফিকারের বলে ক্যাচ নেন রমেশ শেঠি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD