শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে যৌথ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা যায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্রলারটি।

পথে আন্দামান সাগরে প্রবল ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ট্রলারটি ভারসাম্য হারায় বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নৌকাটি কখন ডুবেছিল তা স্পষ্ট নয়। তবে কোস্ট গার্ড জানিয়েছে, গত ৯ এপ্রিল ড্রাম ও কাঠের টুকরো আকড়ে ধরে ভেসে থাকা ৯ জনকে উদ্ধার করে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাগুলো বলেছে, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা জোরদার করতে হবে। পাশাপাশি এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD