সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

আফ্রিদিকে ছাড়িয়ে দ্রুততম ‘সেঞ্চুরির’ রেকর্ড বিলালের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

এতদিন ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারি পেসার ছিলেন শাহিন আফ্রিদি। এবার তাকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছেন বিলাল খান। ওমানের এই পেসার মাত্র ৪৯ ওয়ানডে খেলেই উইকেটের সেঞ্চুরি করেছেন।

গতকাল বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এই রেকর্ড গড়েছেন বিলাল। এই ম্যাচে খেলতে নামার আগে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ছিল ৯৮টি। নামিবিয়ার বিপক্ষে ১০ ওভারে এক মেইডেইন সহ ৫০ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট। তাতে ওয়ানডে ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৫০ ম্যাচের আগেই উইকেটের সেঞ্চুরি স্পর্শ করেন তিনি।

নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে ফিরিয়ে রেকর্ডের পথে এগিয়ে যান তিনি। পরের ওভারেই ইয়ান ফ্রাইলিঙ্ককে এলবিডব্লিউ করে দেখা পান শততম উইকেটের।

ওয়ানডেতে দ্রুত উইকেট শিকারের সেঞ্চুরির তালিকায় পেসারদের মধ্যে এখন তিন নম্বরে আছেন মিচেল স্টার্ক। বাঁহাতি এই অজি পেসার ১০০ ছুঁয়েছিলেন ৫২ ম্যাচ খেলে।

পেস-স্পিন মিলিয়ে বিলাল অবশ্য তৃতীয় দ্রুততম একশ উইকেট শিকারি। ৪২ ম্যাচে ১০০ ছুঁয়ে গত বছর বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের লেগ স্পিনার সান্দিপ লামিছানে। ৪৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে রেকর্ডের দুইয়ে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD