শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আবারও করোনা পজিটিভ মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

করোনাভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৪ দিন আগে তাঁর প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এত দিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। এবার দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।

গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ২৩ জুন তাঁর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনা পজিটিভ ধরা পড়ে। করোনাকালে বড় ভাই মাশরাফির সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। অনেক সহযোগিতা করেছেন তাঁকে। এর আগে মাশরাফির শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ম্যাশের চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সব সময় তাঁর খোঁজ নিচ্ছেন। তিনিই মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD