শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আবারও স্কুলছাত্রকে গাড়িচাপা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

সাভারে একটি স্কুল শিক্ষার্থীকে অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রায় ১ ঘণ্টা অবরোধ থাকবার পর পুলিশের আশ্বাসের ভিত্তিতে সড়ক থেকে সরে যায় তারা। অবরোধ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা প্রত্যেক গাড়ি ও চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করছে।

বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে মর্নিং গ্লোরি স্কুলের ছাত্র আতিককে একটি অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি বিভিন্ন শিক্ষার্থীদের ভেতর ছড়িয়ে পড়লে নিরাপদ সড়কের দাবিতে সবাই রাস্তায় নেমে বিক্ষোভ করে।

শিপুল নামের এক শিক্ষার্থী জানান, আজ পর্যন্ত সড়কে কেউ মারা যাওয়ার ঘটনায় বিচার হয়নি। আজ একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় একজনকে। গাড়ি চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আরও বড় কর্মসূচিতে যাব।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম জানিয়েছেন, শিক্ষার্থীদের অবরোধের কথা শুনে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আশ্বাসের ভিত্তিতে তাদের সড়ক থেকে সরাতে সক্ষম হই। অভিযুক্ত পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD