বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

আভিজাত্যপূর্ণ লুকে অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ঢালিউটের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে দেখা গেলো আভিজাত্যপূর্ণ লুকে। সামাজিক মাধ্যমে কালো শাড়ি আর গয়নায় নিজেকে মেলে ধরলেন নায়িকা।

শনিবার দুপুরে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানেই দেখা যায়, কালো রঙের কারুকার্যখচিত শাড়িতে ধরা দিয়েছেন নায়িকা; যেখানে ফুটে উঠেছে তার এক আভিজাত্যপূর্ণ লুক।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, অপু বিশ্বাস শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ভারী গয়না। চুলের সাজে ছিল মার্জিত আভিজাত্য। ছবির ক্যাপশনে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। লিখেছেন, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সেকী কেবলই যাতনাময়!

অপুর এই পোস্টের নিচে তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। মাত্র কয়েক ঘণ্টাতে হাজার হাজার লাইক ও মন্তব্য জমা হয়েছে সেখানে।

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বরাবরই আলোচনায় থাকেন এই চিত্রনায়িকা। বর্তমানে তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিজ্ঞাপনী প্রচারণায় বেশ সরব দেখা যাচ্ছে। সম্প্রতি তার অভিনীত বেশ কিছু সিনেমার কাজ শেষ হয়েছে এবং নতুন কিছু প্রজেক্ট নিয়েও কথা চলছে বলে শোনা যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD