শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আমতলী থেকে ফেরত গেল ২০০০ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

বরগুনার আমতলী উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাস টিকা নিতে মানুষের মাঝে অনীহা দেখা দিয়েছে। টিকা না নেয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ দুইশ’ ভায়েলে দুই হাজার টিকা বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে ফেরত পাঠিয়েছে।

জানা গেছে, আমতলী-তালতলী উপজেলায় সাড়ে চার লাখ মানুষের জন্য সাত হাজার ২৮০ ডোজ টিকা দেয় স্বাস্থ্য বিভাগ। ওই টিকা গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে বর্তমানে অব্যাহত রয়েছে। গত এক মাসে আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগ চার হাজার ১১১ জন মানুষকে টিকা দিয়েছেন। কিন্তু মানুষের টিকা নিতে অনীহা থাকায় প্রায় তিন হাজার ডোজ টিকা হাসপাতালে ফ্রিজে রয়ে যায়।

এদিকে বর্তমানে আমতলী হাসপাতালে আসা টিকার মেয়াদ আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ টিকা নিতে মানুষের অনীহা এবং মেয়াদ উত্তীর্ণের কারণে গত ৭ মার্চ দুইশ’ ভায়েল অর্থাৎ দুই হাজার মানুষের টিকার ডোজ বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ফেরত পাঠিয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, মানুষকে সচেতন করা সত্ত্বেও করোনাভাইরাসের টিকা নিতে চাচ্ছেন না। মেয়াদ উত্তীর্ণের কারণে দুইশ’ ভায়েল অর্থাৎ দুই হাজার মানুষের টিকার ডোজ ফেরত দেয়া হয়েছে। তবে হাসপাতালে টিকার কোনো সংকট নেই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD