শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আমিনুলের বাবার মৃত্যুতে এক মিনিট নীরবতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

জিম্বাবুয়ে সফরে থাকাকালীন সময়েই দুঃসংবাদ পেয়েছেন তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তার বাবা আব্দুল কুদ্দুছ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এরপরই তাকে দেশে পাঠানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। আমিনুলের বাবার মৃত্যুতে আজ কালো আর্ম-ব্যান্ড পরে খেলছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরতবতা পালন করা হয়েছে।

আমিনুলের পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুছ হৃদরোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর সম্প্রতি তাকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তিনি হাসপাতালেই মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। আমিনুলের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান এই বাবার। সিএনজি অটোরিকশা চালিয়ে তিনি ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন।

আজ টসের পর জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা জিম্বাবুয়ে ও তাদের খেলোয়াড়দের পক্ষ থেকে বিপ্লবের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগেই আমিনুল ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD