শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আরও গোল উপহার দিতে চান ইয়াসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

সাফ ফুটবলে ভারতের বিপক্ষে গতকালের ম্যাচে বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখায় বাংলাদেশ পরিণত হয়েছিল ১০ জনের দলে। তার ওপর এক গোল করে ভারতকে এগিয়ে দিয়েছেন বাংলাদেশের ‘সবচেয়ে বড় প্রতিপক্ষ’ সুনিল ছেত্রী। সবাই যখন পরাজয়ের আশঙ্কা করছে, তখনই ম্যাচে সমতা ফেরান ১৯ বছর বয়সী লেফট ব্যাক ইয়াসিন আরাফাত। অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে দুর্দান্ত হেডে তিনি বল জালে পাঠিয়ে দেন।

জাতীয় দলের হয়ে মাত্র ৫-৬টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে ইয়াসিনের। তবে গতকালের গোলটি তাকে আলোচনায় এনে দিয়েছে। বাংলাদেশের জার্সিতে এটিই প্রথম আন্তর্জাতিক গোল ইয়াসিনের। সংবাদ সম্মেলনে ইয়াসিন বলেন, ‘ভারতে বিপক্ষে গোল করতে পারা ভাগ্যের ব্যাপার। আমি ভীষণ আনন্দিত এই গোল করে।’ আজ অনুশীলন শেষেও তিনি সাংবাদিকদের বলেন, ‘সুযোগ পেলে জাতীয় দলের হয়ে আরও গোল করতে চাই। যেকোনো সময়ই সুযোগ চলে আসতে পারে। তাই তৈরি থাকি।’

ইয়াছিনের বাড়ি নারায়ণগঞ্জের সৈয়দপুরে। তারকা ডিফেন্ডার তপু বর্মণের বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে। ইয়াসিন সম্পর্কে তপু বলেন, ‘ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ডিফেন্ডিংও ভালো। যে কারণে কোচ ওর ওপর আস্থা রাখে।’ উল্লেখ্য, ইয়াসিন অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভারত, জর্ডান ও ভুটানের বিপক্ষে ৩টি গোল করেছেন। নূর্ধ্ব-১৮ সাফ ফাইনালে গোল করার পর উত্তেজনায় জার্সি খুলে ফেলায় দেখেছিলেন লাল কার্ড। আগের একটি হলুদ কার্ড থাকায় তাকে লাল কার্ড দেখান রেফারি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD