সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

আরও ৪ জেলার রেড জোনে ২১ দিনের ছুটি ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশের দশ জেলার করোনাভাইরাস সংক্রমিত সাতটি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় রেড জোন ঘোষণার পরবর্তী ২১ দিন সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হলো- কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ।

সাধারণ ছুটিতে করোনাভাইরাসের বিস্তার রোধে ওইসব এলাকায় সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসব এলাকার যেসব বাসিন্দা অন্য এলাকায় চাকরি করেন, তাদের জন্যও ছুটি প্রযোজ্য হবে। তবে জরুরি পরিষেবা ছুটির আওতামুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।

এর আগে দেশের ৫ জেলার ১১ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে ১৯ জেলার ৪৫টি অঞ্চলকে ভাইরাস বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD