শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

আরো ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট : চীন বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেবে বলে জানিয়েছে চীনা দূতাবাস।

আজ শুক্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

ঢাকার চীনা দূতাবাস জানায়, শুক্রবার (২১ মে) ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD