ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ মঙ্গলবার সকালে রেললাইনের ওপর ও পাশ থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনই ট্রেনে কাটা পড়েছেন বলে পুলিশ ধারণা করছে।
রেলওয়ে পুলিশ জানায়, ৯৯৯ থেকে ফোন পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন ফোর্স নিয়ে এসে লাশ দুটি উদ্ধার করেন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, যুব বয়সী একজনের নাম কাইয়ুম বলে জানা গেছে। মাঝবয়সী অন্য ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।