শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আশুলিয়ায় প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

সাভারের আশুলিয়ায় প্রাইভেটকার চাপায় আলাউদ্দিন (৪০) নামের এক সিএনজি পাম্পের ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন রাজশাহী জেলার চারঘাট এলাকার নিমপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি সিগমা পাম্পের ইলেকট্রিশিয়ান পদে কাজ করতেন।

পুলিশ জানায়, পাম্পের কাজ শেষে ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে আলাউদ্দিন আশুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। তিনি আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় পৌঁছলে বাইপাইলগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায় পুলিশ। প্রাইভেটকারটি এক নারী চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও তার চালককে আটক করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD