শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আসামিদের সঙ্গে সেলফি, ওসি ক্লোজড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

অবশেষে বাউফল থানার বিতর্কিত ওসি মোস্তাফিজুর রহমানকে ক্লোজ করা হয়েছে। আসামিদের সঙ্গে সেলফি তোলার অপরাধে মঙ্গলবার তাকে ক্লোজ করে পটুয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোস্তাফিজুর রহমান গত বছরের (২০২০ সালে) ফেব্রুয়ারি মাসে বাউফল থানায় যোগদান করেন। তাকে ক্লোজ করার খবরে নানা মহলে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসি মোস্তাফিজুর রহমান বাউফল থানায় যোগদানের পর থেকেই নানান কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে উঠেন। তিনি যোগদানের কয়েক দিন পর বাউফল থানার সামনে যুবলীগ নেতা তাপস খুন হন। এর কয়েক দিন পর কেশবপুর ইউনিয়নে সরকারি দলের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমন তালুকদার ও তার চাচাতো ভাই ইশাত তালুকদার খুন হন।

এ খুনের ঘটনার আগের দিন একপক্ষ অপরপক্ষের ওপর হামলা করে। ঘটনাটি লিখিতভাবে ওসি মোস্তাফিজুর রহমানকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। যার ফলে পরদিন ওই জোড়া খুনের ঘটনা ঘটে।

এছাড়াও তার বিরুদ্ধে পৌর শহরে সরকারি দলের একটি পক্ষকে মদদ দেয়ার অভিযোগ রয়েছে। যে কারণে বাউফলে সরকারি দলের দুইপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি যোগদান করার পর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও খুনসহ আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে থাকে।

গত কয়েক দিন আগে ওসি মোস্তাফিজুর রহমান দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে সেলফি তুলে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকার শিরোনাম হন। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

এদিকে ক্লোজ হওয়ার পর ওসি মোস্তাফিজুর রহমান তার ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন- বাউফল থানায় যোগদানের পর অনেক অভিজ্ঞতা হয়েছে। পরবর্তী কর্মস্থলে এসব অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD