বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইংলিশদের বড় লক্ষ্য দিতে পারেনি অজিরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : সাউদাম্পটনে সিরিজ বাঁচানোর ম্যাচে নেমেছে অজিরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া।

ওপেনার ডেভিড ওয়ার্নারের বিদায় ইনিংসের তৃতীয় বলে। জোফরা আর্চারের বলে ওয়ার্নার ক্যাচ দেন বাটলারের হাতে। দুই নম্বরে ব্যাট করতে নেমে ২ রানে একই ভাবে বিদায় নেন অ্যালেক্স ক্যারি। বোলার ছিলেন মার্ক উড।

এদিন স্টিভ স্মিথও ব্যর্থ। ১০ রানে রান আউটের ফাঁদে পড়ে ফেরেন সাজঘরে। তবে একাই টানার চেষ্টা অধিনায়ক অ্যারন ফিঞ্চের। দলীয় ৭৯ রানের মাথায় ৪০ রানে বোল্ড হয়ে ফেরেন ক্রিস জর্ডানের বলে।

এরপর মার্ক স্টয়নিসের ৩৫, গ্লেন ম্যাক্সওয়েলের ২৫ ও প্যাট কামিন্সের ১৩ রানে কোনোমতে দেড়শ রান পার করে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে অজিদের সংগ্রহ ১৫৭ রান। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট পান জর্ডান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD