শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইংল্যান্ড সিরিজ বাতিল হওয়ায় নিজেদের দায়ী করছে প্রোটিয়া বোর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

দলে করোনা সংক্রমণের কারণে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজ বাতিল হয়ে গেছে। করোনা পরীক্ষায় প্রথমিক ভাবে সফরকারী ইংল্যান্ড দলের দুই সদস্যের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় গত সোমবার পুরো সফরটি বাতিল হয়ে যায়। সফর বাতিলের সিদ্ধান্ত নেয়ার পর পাওয়া করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এজন্য অবশ্য ইংল্যান্ডকে দায়ী করতে চান না ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অন্তবর্তীকালীন বোর্ড সভাপতি জ্যাক ইয়াকুব।

প্রেটিয়া বোর্ড প্রধান বলেন, ‘আমরা মনে করি আমাদের প্রটোকল খুবই ভাল। আমাদের দোষে তারা (ইংল্যান্ড) চলে গিয়েছে এমন ধারণা পুরোপুরি ভুল। বাস্তবিক অর্থে তাদের করোনা হয়নি। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ইংলিশদের বিষয়ে শৈথল্য দেখিয়েছে। তারা এমন কিছু করেছে যেটি কাঙ্ক্ষিত ছিল না।’

আফ্রিকা সফরে গিয়ে ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ খেলেছে। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ পুরোটাই বাতিল হয়ে গেছে। বিস্তারিত জানাতে চাননা উল্লেখ করে ইয়াকুব বলেন, ‘স্থানীয় ভাবে রিপোর্ট আছে যে ইংল্যান্ড দলের সদস্যরা বায়ো সুরক্ষা বলয় ভেদ করে বেশ কয়েকবার গলফ খেলতে গিয়েছিল। এছাড়া কেপ টাউনের নিউল্যান্ড মাঠে তারা এমন জায়গায় নেট অনুশীলন করেছে যেটি কোভিড-১৯ নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল না।’

সোমবার সুচি স্থগিত করার সময় এক যৌথ বিবৃতিতে সিএসএ ও ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক স্বস্তির কথা বিবেচনা করে যৌথ ভাবে সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পূর্বের সুচি অনুযায়ী ভাগে ভাগে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যায় ইংলিশ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা। করোনা পরবর্তী ক্রিকেট চালু হওয়ার পর এমন ঘটনা এটাই প্রথম।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD