শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউজিসির প্রতিনিধিদলকে ঘটনার বিবরণ দিলেন সেই ১৪ শিক্ষার্থী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনার তদন্তে আসা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদলের নিকট সেদিনের ঘটনার বিবরণ দিলেন ভুক্তভোগী সেই ১৪ শিক্ষার্থী।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিক থেকে দুপুর প্রায় সাড়ে ১২টা পর্যন্ত একাডেমিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই সাক্ষ্যগ্রহণে ঘটনার প্রথম সাক্ষ্য দেন আত্মহত্যার চেষ্টাকারী ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল হোসেন। এরপরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রতিনিধিদলের ৪ জনের সাক্ষ্য নিয়েছেন ইউজিসির প্রতিনিধিদলটি।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এসে পৌঁছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে এসেছেন এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনও। এরপর সকাল সাড়ে ১০টার পর তদন্ত কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর দীল আফরোজার নেতৃত্বে এই তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক জামিলুর রহমান এবং ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সহকারী পরিচালক আবু ইউসুফ হীরা। এদের মধ্যে দুইজন এখানে আসলেও তদন্ত কমিটির প্রধান প্রফেসর দীল আফরোজা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এই প্রতিনিধিদল একে একে ভুক্তভোগী শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষিকা, শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ সদস্যের প্রতিনিধিদল, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। এছাড়া রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির সঙ্গেও কথা বলবে ইউজিসির প্রতিনিধিরা।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. সোহরাব আলী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দুই সদস্যের প্রতিনিধিদল ইতোমধ্যে ক্যাম্পাসে এসে পৌঁছেছেন। তারা তদন্ত কার্যক্রমও শুরু করেছেন। এই প্রতিনিধিদলের প্রধান ইউজিসি সদস্য অধ্যাপক দীল আফরোজা না আসলেও তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনও এসেছেন। তবে তদন্ত কার্যক্রম আজকেই শেষ হবে কি-না, বলা যাচ্ছে না।

গত ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। অপমান সহ্য করতে না পেরে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে নাজমুল হোসেন নামে এক ছাত্র অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা সকল পরীক্ষা বর্জন করে একাডেমিক এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন। ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর ও সিন্ডিকেট সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফারহানা ইয়াসমিন বাতেন। ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হলেও স্থায়ী বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলতেই থাকে। একপর্যায়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। শুক্রবার (২২ অক্টোবর) সিন্ডিকেট মিটিংয়ে ওই প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট সভা মূলতবি হওয়ায় রাতেই ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রোববার দিনভর মহাসড়ক অবরোধ, অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। আন্দোলন চলা অবস্থায় দুজন শিক্ষার্থী আত্মহত্যারও চেষ্টা করে। রোববার (২৪) অক্টোবর সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে এসে অবরুদ্ধ হন রেজিষ্ট্রারসহ শিক্ষক ও কর্মকর্তারা। ৯ ঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে মুক্ত হন শিক্ষক-কর্মকর্তারা। মঙ্গলবার (২৬ অক্টোবর) শিক্ষকদের আশ্বাসে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পর্যন্ত আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD