রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার আলহামদুলিল্লাহ, বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় ‘হুতুমপেঁচা’: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান

ইউনাইটেডে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ৫ করোনা রোগী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন করোনা আক্রান্ত রোগী দগ্ধ হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ খবর নিশ্চিত করেছেন।

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনই পুরুষ রোগী। এ অগ্নিকাণ্ডে আরো বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাদের উদ্ধারের কাজ চলছে।

হাসপাতালের জরুরি বিভাগের পাশে করোনা ইউনিটের জন্য কাজ চলা অংশ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাত হোসেন এসব খবর নিশ্চিত করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD