পর্দা নেমেছে ইউরো চ্যাম্পিয়নশিপের। চ্যাম্পিয়ন ইতালিতে চলছে এখন শিরোপা উৎসব।
টুর্নামেন্টের মাঠের লড়াইয়ের মতো ইউরোর একাদশেও আধিপত্য বিস্তার করেছে চ্যাম্পিয়ন ইতালি ও রানার-আপ ইংল্যান্ডের ফুটবলাররা।
অবাক করার বিষয় হলো উয়েফার ঘোষিত টুর্নামেন্টের সেরা দলে নেই সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।
একাদশে চ্যাম্পিয়ন ইতালির রয়েছেন সর্বোচ্চ পাঁচ ফুটবলার। তাদের সঙ্গে রয়েছেন তিন ইংলিশ ফুটবলার। ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম থেকে রয়েছেন একজন করে খেলোয়াড়।
ইউরোর সেরা একাদশ: জানলুইজি দোন্নারুম্মা, কাইল ওয়াকার, লিওনার্দো বোনুচ্চি, হ্যারি ম্যাগুইয়ার, লিওনার্দো স্পিনাস্সোলা, জর্জিনিয়ো, পিয়ের-এমিল হয়বিয়ার, পেদ্রি, ফেদেরিয়ো চিয়েসা, রোমেলু লুকাকু ও রাহিম স্টারলিং।