আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে পার্কভিউয়ে চিকিৎসাধীন আছেন তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নূর খান গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়।
বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
লাইটনিউজ