শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ইব্রাহিমের ‘মেইডেন’ সেঞ্চুরিতে আফগানিস্তান দারুণ ‘কামব্যাক’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছিল আফগানিস্তান। সেই আফগানিস্তানই দ্বিতীয় ইনিংসে দারুণ কামব্যাক করলো। শ্রীলঙ্কার করা ৪৩৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৯৯ রান করেছে। শ্রীলঙ্কার থেকে তারা পিছিয়ে আছে ৪২ রানে।

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের কামব্যাকের নায়ক ইব্রাহিম জাদরান। উদ্বোধনী এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তৃতীয় আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ২১৭ বল খেলে ১১ চারে ১০১ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ৫ চারে
৪৬ রানে অপরাজিত আছেন রহমত শাহ। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে ৯৩ রান যোগ করেছে।

তার আগে নূর আলী জাদরান উদ্বোধনী জুটিতে ইব্রাহিমের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন। ব্যক্তিগত ৪৭ রানে আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হন তিনি। তার ইনিংসে ৫টি চারের মার ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD