শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইভ্যালির গ্রাহকদের গণআত্মহত্যার হুমকি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

আমরা রাসেলের মুক্তি চাই। রাসেল ভাইকে সময় দিতে হবে। এইখানে মানুষের সর্বোচ্চটা দেওয়া আছে, যদি এইখানে বিচার করতে আসেন তাহলে আপনাদের সমাধান দিতে হবে, বলে দিতে হবে এই টাকা কিভাবে গ্রাহকরা পাবে। এই টাকা রাসেল ভাইকে সবাই দিয়েছে, রাসেল ভাই আশ্বস্ত করেছে সবাইকে টাকা দিবে। এই টাকাটা সবাই কিভাবে পাবে সেটা এখনো কেউ বলতে পারে নাই। কিন্তু রাসেল ভাই বলেছে আমাদের টাকা ছয় মাসে ফেরত দিবে। এই টাকা যদি আগের ইতিহাসের মতো হয় তাহলে গণ আত্মহত্যা হবে। আর এর জন্য দায় থাকবে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এসব কথা বলছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করা একজন ব্যক্তি। আজ শনিবার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়। তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান গ্রাহকরা।

গ্রাহকরা জানান, আমাদের টাকা কে দিবে? সরকার যদি টাকা ফেরত দেয় তাহলে রাসেলকে আটকে রাখুক, আর যদি টাকা ফেরত দিতে না পারে তাহেল রাসেলকে ছেড়ে দিক। সে সময় চেয়েছিল তাকে সময় দেওয়া হোক।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা করেন। মামলার পর বিকেলেই রাসেলকে গ্রেপ্তার করে র‍্যাব।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির সিইও মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD